শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পিকেএসএফ থেকে ইপসা’র সম্মাননা অর্জন  

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন এর কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য পাওয়ায় ১১টি সহযোগী সংস্থার ২০টি শাখাকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০ টি Excellent Category শাখার মধ্যে ইপসার ৬ টি শাখা Excellent Category হিসেবে নির্বাচিত হয়। শাখাসমুহ হলো- দাগনভুঁইয়া শাখা,ছাগলনাইয়া শাখা,মীরসরাই শাখা,শান্তিরহাট শাখা,মোগলেরহাট শাখা ও শাহারাস্তি শাখা। এসব শাখার ব্যবস্থাপকবৃন্দ, ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান ও পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী শ্রেষ্ঠ শাখাসমূহের পক্ষে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ প্রায় নির্মূল হলেও স্বাস্থ্যসম্মত, নিরাপদ ব্যবস্থাপনাসম্পন্ন টয়লেট ব্যবহারের ব্যাপক ঘাটতি রয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি-এর ৬নম্বর লক্ষ্যপূরণে (বিশুদ্ধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন) ২০২১ সাল থেকে বাংলাদেশ সরকার ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি’ শীর্ষক একটি বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত পিকেএসএফ এর তত্ত্বাবধানে দেশের ৩০টি জেলায় ইতোমধ্যে ২ লাখ ৩৭ হাজার নিরাপদ ব্যবস্থাপনায় দুই গর্তবিশিষ্ট টয়লেট নির্মাণ করা হয়েছে। এ সময় ৬০ হাজার বাড়িতে নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থাও স্থাপন করা হয়েছে।

৪জুলাই ২০২৪ পিকেএসএফ ভবনে আয়োজিত প্রকল্পটির তৃতীয় বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনাকালে পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন জানান, বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পটি পিকেএসএফ-এর ৮৭টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৮টি বিভাগের ১৮২টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।SIBL

এ সমন্বয় সভায় অন্যদের মধ্যে বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার অ্যান্ড স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ এবং পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবদুল মতিন বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও