নিজস্ব প্রতিবেদক *

প্রতিবছরের মতো এবারো সীতাকুণ্ডের মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন- এমএফজেএফ এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাসসেবা (Road To Light HSC- 2024) কার্যক্রম শুরু করেছে। গত৩০জুন এ সেবাকার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। এসময় এমএফজেএফ এর উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের নিরাপদে এবং যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার জন্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগিতায় এমএফজেএফ এর মহতি উদ্যোগ। এসএসসি পরীক্ষার্থীদেরও একইভাবে বাসসেবা দেয়া হয়। ব্যতিক্রমী এ সেবাটি সীতাকুণ্ডের পরীক্ষার্থী-অভিভাবকসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
২০২২ সালে স্থাপিত এ সংগঠনটি এ পর্যন্ত বেশকটি সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকলের নজর কেড়েছে। সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে প্রতিষ্ঠার ৬মাসের মধ্যে সংগঠনটি তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করা-ই এমএফজেএফ এর মূল লক্ষ্য।


