শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চিটাগং ইস্ট এর নতুন কমিটি গঠন ও ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

রোটারিয়ান নিলুফার আজাদকে সভাপতি,রোটারিয়ান এস এম জোবায়দুর রহমানকে সেক্রেটারি ও রোটারিয়ান মো.শহিদুল্লাহকে কোষাধ্যক্ষ করে রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট এর ২০২৪-২৫ রোটারিবর্ষের কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ জুন চট্টগ্রাম শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে নতুনবছরের প্রথম ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়।

বর্তমান ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আক্তারের সভাপতিত্বে রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রেসিডেন্ট নাসিমা নতুন বছরের ক্লাব অ্যাসেম্বলি পরিচালনা করতে নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান নিলুফার আজাদকে ফ্লোর দেন। প্রেসিডেন্ট নিলুফার তাঁর নতুন বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন, প্রস্তাবিত বাজেট এবং তাঁর বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। একইসাথে সাব কমিটিও গঠন করেন। এছাড়া তিনি ক্লাব পরিচালনায় সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।SIBL

সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রেসিডেন্ট নাসিমা আক্তার, রোটারিয়ান সিপি এ কে এম সাইদুল ইসরাম, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি মো.শহিদুল্লাহ,রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি লে. কর্নেল (অব.)জয়নুর রশিদ, রোটারিয়ান পিপি জয়দেব চন্দ্র দাশ জয়, রোটারিয়ান জুবাইদুর রহমান সাকিব, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া ও রোটারিয়ান শ্যামল কান্তি মজুমদার।

বক্তারা বলেন, “রোটারি একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। পোলিওনির্মূলে এর ভূমিকা অনন্যসাধারণ। রোটারি ক্লাব অব চিটাগং ইস্টও দীর্ঘ ২৩বছর ধরে বন্ধুত্বের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে অঙ্গীকারাবদ্ধ।”

সর্বশেষ

এই বিভাগের আরও