শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জ্ঞাননির্ভর ও সু-শিক্ষিত জাতি ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়ঃ সরোয়ার আলম

- Advertisement -bsrm
এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম।

সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ ও ছোট দারোগারহাট তাহের-মনজুর কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মোস্তফা হাকিম গ্রুপ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম।

বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম এর অনুষ্ঠানে সভাপতিত্বে  বুধবার অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে  আলোচনায় অংশ নেন  কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক নেছার আহম্মদ, উপাধ্যক্ষ মাহফজুল হক চৌধুরী, প্রফেসর আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনিন রব ও সামিনা আকতারসহ অন্যরা।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল মান্নান।SIBL

এদিকে সীতাকুণ্ডের উত্তর প্রান্তে অবস্থিত  ছোট দারোগারহাট  তাহের-মনজুর কলেজে এইচএস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর।

এতে প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ বাদশা আলমসহ কলেজের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য যে, উভয় কলেজে মোট ১৮শ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উভয় কলেজের এইচএসসি ২০২৪ শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার বর্তমান শিক্ষার্থীরা। তাদের হাত ধরে দেশ সামনে এগুবে। জ্ঞাননির্ভর ও সু-শিক্ষিত জাতি ছাড়া দেশ ও জাতির কল্যাণ সম্ভব নয়। সে কারণে তিনি শিক্ষার্থীদের ভালো ফল অর্জন, চরিত্র গঠন এবং দেশপ্রেম ধারণ করার পরামর্শ দেন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও