শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সীতাকুণ্ডের ইউএনও পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রামের জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কারের সম্মাননা গ্রহণ করছেন ইউএনও কে এম রফিকুল ইসলাম

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম জেলায় উপজেলা পর্যায়ে একমাত্র তিনি এ সম্মাননা অর্জন করেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রামের জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।SIBL

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, ‘সব সময়ই নিষ্ঠা ও আন্তরিকতার  সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করে থাকি। কাজের স্বীকৃতি আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। উপজেলা পর্যায়ে সর্বস্তরের  মানুষকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে।   সীতাকুণ্ডবাসীর  সহযোগিতায় সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং জনগণের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করে দিতে চাই ’

উল্লেখ্য, সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কে এম রফিকুল ইসলাম যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজ: জঙ্গল সলিমপুরে ১০ একর জমি উদ্ধার; ডিসি পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ সমন্বয়; পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে ডেলিভারিরুম আধুনিকরণ; শতভাগ স্কাউট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; ৯ টি ইউনিয়নে ৯টি খেলার মাঠ প্রস্তুতকরণ; প্রতিটি স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সের আয়োজন; সফলভাবে ফ্লাওয়ার ফেসটিভ্যাল সমাপ্তিকরণ; সর্বজনীন পেনশন স্কিমে প্রায় ৭ হাজার রেজিস্ট্রেশন সম্পন্নকরণ; এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য মহাসড়কে বিনামূল্যে বাসের ব্যবস্থাকরণ; নির্বাচনের সময় বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইলেকশন ওয়েবসাইট বানানোসহ অন্যান্য কার্যক্রম।

কে এম রফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন।বুয়েটে পড়াশোনা শেষ করে পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি।

কর্মজীবনে কে এম রফিকুল ইসলাম ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট এরপর মোহাম্মদপুরে এসিল্যান্ড  হিসেবে দায়িত্ব পালন করেন।

গতবছরের ১৭ আগস্ট মুন্সীগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) থেকে পদোন্নতি পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও