শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জিপিএইচ ইস্পাতে নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

- Advertisement -bsrm
জিপিএইচ ইস্পাতে কর্মরত মহিলাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

জিপিএইচ ইস্পাত লিমিটেডের চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরাস্থ প্ল্যান্টে কর্মরত নারী এবং পুরুষ কর্মকর্তাদের পরিবারের নারী সদস্যদের জন্য ৬ জুন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জিপিএইচ ইস্পাতের সিওও টি মোহন  এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিপিএইচ মহিলাদের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এতে মহিলাদের চিকিৎসাসেবা দেন এপোলো ইমপেরিয়াল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. অনামিকা দত্ত।

জিপিএইচ ইস্পাতের চিফ পিপল অফিসার শারমিন সুলতান বলেন, পরিবারের নারী সদস্যরা সুস্থ থাকলে, কর্মকর্তা কর্মচারীরা দুশ্চিন্তাহীন থাকবেন এবং দক্ষতার সাথে কাজ করবেন।

জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভীক ওসমান বলেন, মানুষের সেবায় সবসময়ই জিপিএইচ কাজ করে চলেছে। অতীতে করোনাকালীন সময়ে জিপিএইচ ফ্রি অক্সিজেন সেবা ছাড়াও বর্তমানে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সেবায় হেলথ চেকআপ, বিশেষায়িত চিকিৎসা হেলথটক, চক্ষু শিবির, ডায়েবেটিস স্ক্রিনিং, শিশু স্বাস্থ্যসেবা ও খৎনা সম্পন্ন করেছে।SIBL

 

সর্বশেষ

এই বিভাগের আরও