শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

গাউছিয়া কমিটি মধ্যম সরাইপাড়া শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

- Advertisement -bsrm

চট্টগ্রাম জেলার গাউছিয়া কমিটি মধ্যম সরাইপাড়া শাখার উদ্যোগে মানবিক কল্যাণে সমাজের দুঃস্থ, গরিব ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সরাইপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় ৬০জন দুঃস্থের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডাক্তার মীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক এসকে মুজিবুর রহমান। অন্যদের মধ্যে মোহাম্মদ মান্নান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন।

দশ বছর ধরে রমজান মাসে ৬০জন দুঃস্থের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে গাউছিয়া কমিটি মধ্যম সরাইপাড়া শাখার। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও