শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি ময়মনসিংহে

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

ময়মনসিংহ সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন ৭জন ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা ।SIBL

ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। লাশ উদ্ধারের কাজ চলছে।’

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত ৭জন অটোরিকশার চালক ও যাত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও