শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

টিকা কার্যক্রম প্রযুক্তিভিত্তিক করতে চসিকের সাথে রবি’র চুক্তি স্বাক্ষর

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

টিকা কার্যক্রমকে প্রযুক্তিভিত্তিক করতে টেলিকম প্রতিষ্ঠান রবি’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

রবিবার (২৮ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সিটি মেয়র মো. রেজউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত এ চুক্তির আওতায় ২৪৫টি ডাটা সিম সরবরাহ করবে রবি, যেগুলো দিয়ে ট্যাবের মাধ্যমে ই-ট্র্যাকার ব্যবহার করে টিকা প্রদানের সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ ও ব্যবহার করবে চসিক।SIBL

ইউনিসেফের সহযোগিতায় ২২৮টি ট্যাবের মাধ্যমে আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে টিকাদানের সব তথ্য ডিজিটালি সংগ্রহ করবে চসিক। পাশাপাশি একবার চসিক থেকে টিকা নিলে পরবর্তী টিকার ডোজের জন্য সেবাগ্রহীতার কাছে মোবাইলে মেসেজের মাধ্যমে আগাম সতর্কবার্তা যাবে এবং আধুনিকায়নের কারণে সঠিক সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করা যাবে।

সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী,  কাউন্সিলর নিছার উদ্দিন মঞ্জু, শফিকুল ইসলাম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

সর্বশেষ

এই বিভাগের আরও