শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চমেকে ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৬ জানুয়ারি) এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

পরে চমেক হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ণ ইউনিটের নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তিনি।SIBL

এসময় তিনি বলেন, চমেক হাসপাতালের ছাত্র হিসেবে আইসিইউ ইউনিট উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এই ইউনিট ভূমিকা রাখবে।

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রবিবার প্রি-একনেক মিটিং এ বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ ওয়ার্ডের শয্যা বিশিষ্ট বার্ন ইউনিটের কাজ শুরু হবে।

চট্টগ্রামের আগুনে কিংবা পুড়ে যাওয়া রোগীরা এতে উন্নত চিকিৎসা পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বার্ণ ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, থাকবে এইচডিইউ ও অপারেশন থিয়েটার (ওটি) সুবিধা ।

সর্বশেষ

এই বিভাগের আরও