বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

কোতোয়ালীতে ঝটিকা মিছিলে ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কোতোয়ালী থানাধীন লাভ লেইন মোড়ের স্মরণিকা ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ জহির উদ্দিন (৫০), শামিম (৩০), মোঃ ওয়াসিম (২৭), মোঃ দেলোয়ার হোসেন শুক্কুর (৩৫) এবং মোঃ মিজান (২৬)।

পুলিশ জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয় বলে জানিয়েছে পুলিশ।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও