বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

চট্টগ্রামে বৃদ্ধাশ্রমে পোর্ট সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানবিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের রাউজানে অবস্থিত আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে একটি ব্যাতিক্রমধর্মী সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ‘অপারেশন এন্ড ম্যানেজমেন্ট অব এনজিওস’ কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভাগের প্রায় ৫২ জন শিক্ষার্থী।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বৃদ্ধের সঙ্গে সময় কাটান, তাদের গল্প শোনেন এবং বিনোদনমূলক নানা আয়োজনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটান। এসময় শিক্ষার্থীরা নিজের হাতে রান্না করে খাবার পরিবেশন করেন ও উপহার সামগ্রী বিতরণ করেন।

আয়োজনে শিক্ষার্থীরা ৯টি ইউনিটে ভাগ হয়ে কার্যক্রমটি পরিচালনা করেন, যার মধ্যে ছিল পরিবহন, অর্থ ব্যবস্থাপনা, আতিথেয়তা, রান্না, খাবার ও উপহার সামগ্রী বিতরণ, বিনোদন, ফটোগ্রাফি ও সমন্বয় ইউনিট।

পুরো কার্যক্রমটি তত্ত্বাবধায়ন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, বিভাগের প্রভাষক ইসমাইল হোসাইন, প্রেম সাগর দাস, কম্পিউটার সাইন্স বিভাগের প্রভাষক মোঃ সাইমুম হোসাইন এবং উক্ত বিভাগের প্রাত্তন শিক্ষার্থীরা।SIBL

শিক্ষার্থীদের ভাষ্যমতে, এই আয়োজন শুধু একটি কোর্স কার্যক্রম নয়, বরং মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা শেখার একটি বাস্তব অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরণের আরও বড় পরিষরে অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও