বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মারমা তরুণী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

রাঙামাটির কাউখালী উপজেলায় মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তার ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ারের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফাহিম এক মারমা তরুণীকে নিজ বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। এরপর ১৩ এপ্রিল একইভাবে ফের ধর্ষণের ঘটনা ঘটে। ১৬ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ফাহিম ও রিমন চাকমা ওই তরুণীকে ফের বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তারে আমরা শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”SIBL

ঘটনার পর রাঙামাটি শহরের বনরূপা এলাকায় গত ২১ এপ্রিল “কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমার” সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটির শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ।

সর্বশেষ

এই বিভাগের আরও