শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চট্টগ্রামে অটোরিকশা আটককে কেন্দ্র করে চালক-পুলিশের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশা আটককে কেন্দ্র করে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে কারো পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা জব্দের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালকরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে। চালকরা তখন অলিগলিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আবারও পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পুলিশ ধাওয়া দিলে চালকরা গলির ভিতরে আশ্রয় নেয়। এ সময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, ১৮ এপ্রিল কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ছয় মাস বয়সী শিশু সেহেরিশ মারা যায়। এর পর থেকেই নগরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ট্রাফিক বিভাগ। চলতি এপ্রিল মাসেই প্রায় তিন হাজার রিকশা জব্দ করা হয়েছে, যার ফলে চালকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।SIBL

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, “ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও