বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

জুনে হয় বৃষ্টি, ভোট না- শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জুন মাসটি নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। তিনি মন্তব্য করেন, ‘জুন একটি অকোয়ার্ড টাইম’। জুনে কখনো ভোট হয়না, জুনে হয় বৃষ্টি।বুধবার (২৩ এপ্রিল) রাতে একটী টক-শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, বর্ষাকালে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে ইলেক্ট্রনিক সামগ্রী পাঠানো সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, “জুনে ভোট করত পশ্চিমবঙ্গের বামপন্থিরা, যাতে তাদের শক্ত সমর্থকরা ভোট দিতে পারত, কিন্তু অন্যরা তেমন অংশগ্রহন করতে পারতো না।”

ভোট পেছানোর সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যদি ভোট’টা পিছিয়ে যায়, তাহলে যে বলয়টাকে নিয়ে ড.ইউনূস সংস্কার করছেন, তাদের মধ্যেই বিভক্তি দেখা দেবে। একটি অংশ দ্রুত নির্বাচন চাইবে, আরেকটি অংশ দেরিতে নির্বাচন করার সিদ্বান্ত মেনে নেবে”।

তিনি আরও বলেন, “ড.ইউনূস যে মাপের বড় মানুষ, তাতে তার জন্য আরও ৬ মাস, ১ বছর বা ২ বছর প্রধান উপদেষ্টা থাকা লাভজনক কিছু না। তবে অনেকের জন্যই এটি লাভজনক কারণ তার সঙ্গে অনেকেই থাকতে পারবে”।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও