শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

প্রিমিয়ারে পরিবর্তনের হাওয়া, উপাচার্যের দায়িত্বে ড. নসরুল কাদির

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নসরুল কাদির। সোমবার এক ঘোষণায় এ তথ্য জানান সিসিসি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আরও আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ড. এসএম নসরুল কাদির চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষকতা করছেন এবং ফিন্যান্স বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

প্রসঙ্গত, এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. অনুপম সেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর নতুন উপাচার্য নিয়োগের জন্য সিসিসি সুপারিশ প্রক্রিয়া শুরু করে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও