বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

“মেধাবী শিক্ষার্থীরাই হবে দেশের আগামী রোলমডেলঃ দীপ্তি”

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, “দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ছাত্র-ছাত্রীদের মেধা, শ্রম ও ত্যাগের বিনিময়েই স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “মেধাবী, সৎ ও যোগ্য শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা হবে বিশ্বের বুকে বাংলাদেশের গর্ব ও রোলমডেল। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমেও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে এ কর্মসূচির আওতায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ছাউনিগুলো পরিদর্শন, চেয়ারের ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও খাবার বিতরণ করা হয়। অভিভাবকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোশাররফ হোসেন দীপ্তি।SIBL

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী রিপন, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পী এবং যুবদল নেতা আবুল কালাম, আবদুল করিম, গিয়াস উদ্দিন টুনু, রাজু খান, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মেজবাহ উদ্দিন চৌধুরী, মিঠু, সাইফুল আলম, সাদ্দাম হোসেন সাইফ, মোহাম্মদ জসিম, নুর আলম, নুরুল আবছার নান্টু, এইচ এম অভি, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাজু, ইব্রাহিম খলিল সবুজ, মোহাম্মদ জামাল, মো. সোহেল, মো. রাসেল, আরজু প্রমুখ।

চট্টগ্রাম নগরে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

সর্বশেষ

এই বিভাগের আরও