বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পলাতক এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আসছেঃ প্রেস সচিবের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

যারা হত্যা ও দূর্নীতির অভিযোগে বিদেশে পালিয়ে গেছেন,তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এসব পলাতক এমপি-মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, কাতারের সঙ্গে বাংলাদেশের পারস্পারিক সম্পর্ক আরো জোরদার করতে শ্রম বাজার ও জ্বালানি খাতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও আমির শেখ তামীমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেরও সম্ভাবনা রয়েছে,যেখানে ভিসা সহজীকরণ ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন ড.ইউনূস। সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে আড়াই ঘণ্টার একটী বিশেষ সেশন হবে,যা সংকট সমাধানের অগ্রগতির আশা জাগাচ্ছে।

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও