বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

অপহৃত শিক্ষার্থীদের খোঁজে গিয়ে মিলল ইউপিডিএফের গোপন আস্তানা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান মিলেছে। সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় এই আস্তানা থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে একটি তালাবদ্ধ ঘর দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি চালানো হয়। ঘরটি থেকে উদ্ধার করা হয় তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্ম প্যান্ট, পিস্তলের গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি সেট, মোবাইল, মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, নেট, লোহার চেইন, ক্যাপ, রান্নার সামগ্রী, প্রোপাগান্ডা উপকরণ এবং চাঁদা আদায়ের রশিদ।

অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে চবির পাঁচ শিক্ষার্থী ও এক চালক অপহৃত হন। এ ঘটনায় সন্তু লারমার জেএসএস-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফকে দায়ী করলেও, সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করেছেন।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও