দফায় দফায় সংঘর্ষ, মিছিল, ধরপাকড় ছাড়াই দখলমুক্ত হয়েছে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার ফুটপাত। ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা।
রোববার (২০ এপ্রিল) অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।
জুবিলি রোডের একজন দোকানি বলেন, এতদিন আমরা সড়ক দেখিনি, ক্রেতারা দোকানের সাইনবোর্ড দেখতে পাননি।
চসিকের একজন কর্মকর্তা বলেন, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিকেল পাঁচটার পর নির্দিষ্ট লাইনে হকারদের শৃঙ্খলার মধ্যে বসতে দেওয়া যেতে পারে।

