চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ফুটেজ বিশ্লেষণ করে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো. হৃদয় (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি পটিয়া উপজেলার উত্তর হারিণ খাইন এলাকার মো. ফারুকের ছেলে এবং বর্তমানে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় বসবাস করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, হৃদয়কে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা যায়, গত ১৬ মার্চ গভীর রাতে কর্ণফুলী এলাকায় হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পরদিন ১৭ মার্চ পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। সর্বশেষ গ্রেপ্তারসহ এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো


