বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

চট্টগ্রাম ডিসি অফিসের নাজিরের বিরুদ্ধে পোস্টার, গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলা প্রশাসনের অফিস, আদালত ভবনসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

২০০৫ সালে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন জামাল। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার তালুকদারপাড়া গ্রামের প্রয়াত মোহাম্মদ ফয়েজ আহমদের ছেলে। প্রথমদিকে জামাল বিভিন্ন উপজেলার ভূমি অফিসে কাজ করলেও ২০১৯ সাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা নাজির পদে নিযুক্ত হন।

পোস্টারে জামালকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থদাতা, দুর্নীতিবাজ, ভূমিদস্যু আখ্যা দিয়ে দাবি করা হয়, তিনি বিভিন্ন নামে-বেনামে সরকারি খাস জমি অবৈধভাবে লিজ নিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে ২০২৩ সালে জামাল, তার স্ত্রী রুমা আক্তার হোসেন ও তিন সন্তানের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলছে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও