শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মিয়ানমার থেকে ফেরত ২০ বাংলাদেশি, স্বজনদের জিম্মায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে এনে মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের সার্কিট হাউসে তাদের স্ব স্ব অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া, যাচাই-বাছাই ও আইনি সহায়তার মাধ্যমে মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সরকার এই নাগরিকদের দেশে ফিরিয়ে আনে।

জানা গেছে, এদের সবাই কোনো না কোনোভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেছিল। সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শনাক্ত করে।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, র‌্যাব, পুলিশ ও বিজিবি কর্মকর্তারা।SIBL

অনুষ্ঠান শেষে একে একে অভিভাবকদের জিম্মায় তুলে দেওয়া হয় ফেরত আসা ব্যক্তিদের। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে অনেকেই আবেগে ভেঙে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন গণমাধ্যমকর্মীদের সামনেই।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে যেন কেউ অবৈধ পথে বিদেশে প্রবেশের চেষ্টা না করে।

এ ঘটনাকে মানবিক দায়িত্ব পালনের এক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টায় ফেরত আসা এই ২০ জন নাগরিক বর্তমানে পরিবারের কাছে নিরাপদে অবস্থান করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও