বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
কারিগরি শিক্ষা সংস্কারের জোর দাবিতে

চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামে ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্যে এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন ও সমাবেশ করেছেন, তবে কর্তৃপক্ষ কোনো ধরনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-
১. জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতির রায় বাতিল,পদবি পরিবর্তন এবং মামলার সংশ্লিষ্টদের চাকুরিচ্যুত করা।
২. ২০২১ সালের ক্রাফট ইন্সট্রাকটরদের সম্পূর্ণভাবে বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং পাঠদান ধাপে ধাপে ইংরেজিতে করা।
৪.উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পাস করা শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও তাদের নিচু পদে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
৫. কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল দ্বারা পরিচালনা নিষিদ্ধ এবং এসব পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগের দাবি।
৬. স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রনালয় প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। একইসঙ্গে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের অধীনে শতভাগ ভর্তি নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে এ আন্দোলন চলমান থাকবে।SIBL

 

সর্বশেষ

এই বিভাগের আরও