বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
গ্যাস সিলেন্ডারের দুর্ঘটনা রোধে

সচেতনতা তৈরিতে কাজ করছে বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

ওয়েল্ডিং, কাটিং তথা বাণিজ্যিক কাজে হোক কিংবা বাসাবাড়ির নিত্যকার জীবনে গ্যাসের ব্যবহার করা ছাড়া উপায় নেই। বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) হোক বা যানবাহনে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) এগুলো ব্যবহার যেমন সহজতর হয়েছে সেই সাথে এর সঠিক ব্যবহার না করাতে ঘটছে নানা ধরনের ভয়াবহ দূর্ঘটনা। তাই সর্বস্তরে গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে “গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার; নিরাপদ রাখি সকলের পরিবার” এই প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস আয়োজন করেছে জনসচেতনতা মূলক কার্যক্রম। ওয়েল্ডারদের পাশাপাশি সাধারণ জনগণকে সঠিক ও নিরাপদে সিলিন্ডার ব্যবহারে প্রবুদ্ধ করতে বুধবার ( ২৭ নভেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ এলাকার ঘনবসতিপূর্ন বাসিন্দাদের নিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা বলেন, শিল্প কারখানায় বা ওয়েল্ডিং ওয়ার্কশপে নিরাপত্তার সাথে কাজ করে রাতে বিশ্রাম নেয়ার জন্য বাসায় গিয়ে যদি সিলিন্ডার দূর্ঘটনার শিকার হই তাহলে তো নিরাপত্তা কথাটি অর্থহীন হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তাই আমরা চাই সর্বস্তরের জনগণ জানুক কিভাবে নিরাপদে এই ধরনের সিলিন্ডার ব্যবহার করতে হয়। যাতে আমরা ও আমাদের পরিবার নিরাপদে থাকে।

কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এর কমিউনিটি স্বেচ্ছাসেবকরা ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডে কর্মরত সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম,বিএসআরএম লিমিটেডে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহ, বিবি মরিয়ম, শহিদুল ইসলাম, সাব্বির হোসেন, রাজিব হোসেন প্রমুখ।

শিশু ও গৃহের নিরাপত্তায় নারীদের গ্যাস সিলেন্ডারের নিরাপদ ব্যবহার কৌশল শেখানো হচ্ছে
SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও