বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

আবুল খায়ের স্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ স্টীল থেকে উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

আবুল খায়ের স্টীল মিলের আমদামীকৃত লোহা স্ক্র্যাপবাহী ট্রাক ছিনতাই হওয়ার পর বায়েজিদ স্টীল মিল থেকে ট্রাকসহ উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার  সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টীল মিল লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল আমদামীকৃত লোহার স্ক্র্যাপ  বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এর মালিকানাধীন ঢাকা মেট্রো ট ১৩-০২৮৪ ট্রাকটি বন্দর থেকে বোঝাই করে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড  ফ্যাক্টরিতে যাওয়ার পথে  মদনহাট বাজারে আসার পর  ট্রাকের চালককে জিম্মি করে ডাকাতদল কর্তৃক ছিনতাই করা হয়। ট্রাকটি স্ক্র্যাপসহ আনুমানিক রাত পৌনে দু’টায় চট্টগ্রাম বন্দর থেকে আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

ট্রাক ছিনতাইয়ের ঘটনা মিল কর্তৃপক্ষকে জানানোর পর মিল কর্তৃপক্ষ  তাৎক্ষনিক সীতাকুণ্ড থানাকে অবহিত করলে এস আই ওমরা খানের নেতৃত্বে একটি টিম এবং  মিলের স্কর্ট টীমসহ উক্ত স্থানের আশে পাশে তল্লাশী করে ট্রাকটি খুঁজে পায়নি। পরবর্তীতে জি পি এইচ স্টীলের   ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্র্যাক করা হলে নাসিরাবাদ বায়েজীদ স্টীল ফ্যাক্টরির ভেতরে পাওয়া যায় ছিনতাইকৃত ট্রাকটি। আবুল খায়ের স্টীল মিল কর্তৃপক্ষ বায়েজীদ থানা পুলিশকে ঘটনার বিস্তারিত  জানানোর পরে এস আই আবুল হোসেনের নেতৃত্বে একটি টীমসহ বায়েজীদ স্টীল ফ্যাক্টরিতে পৌঁছালে স্ক্র্যাপসহ ট্রাকটি বায়েজীদ স্টীল এর স্ক্রাপ আনলোডিং পয়েন্ট  থেকে উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর জানায়,  ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টীম  বায়েজীদ স্টীল ফ্যাক্টরিতে এসে স্ক্রাপসহ ট্রাকটি জব্দ করে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করে ছিনতাই এর সাথে জড়িত  ট্রাকের সাথে থাকা দুজনকে আটক করে স্ক্র্যাপবোঝাই ট্রাক এবং আটককৃত দুজন কে সীতাকুণ্ড থানায় নিয়ে যান। বর্তমানে স্ক্র্যাপসহ ট্রাকটি এবং ছিনতাই এর সাথে জড়িত  আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও