বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস পালিত সিভাসু অডিটোরিয়ামে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

দেশের সকল ডিপ্লোমা পেশাজীবী একই মানে ও মর্যাদায় থাকা উচিত। ১৫ ধরনের ডিপ্লোমা পেশাজীবীকে এক ছাতার নিচে আনতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী। তিনি একজন ডিপ্লোমা পেশাজীবী হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন বলে জানান। তিনি ২৫ নভেম্বর ১১তম জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত আলোচনা  সভায় সভাপতিত্ব করেন জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস উদযাপন পরিষদ-২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। প্রধান সমন্বয়কারী খন রঞ্জন রায়ের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. আব্দুল হালিম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম ফরেস্ট অ্যান্ড সায়েন্স টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, আনোয়ারা-নূর নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা খানম, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. হাবিবুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদিন, ওয়েল কম্পোজিট ও এগ্রোর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, প্রভাষক এ. কে. এম ফজলুল হক সিদ্দিকী, পরিষদের সদস্যসচিব মো. শহীদুল আলম চৌধুরী, ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল বাংলাদেশের সভাপতি মো. আবুল হাসান, ফরেস্ট্রি ডিপ্লোমা’র ছাত্র সামিউল সামি, নার্সিং ডিপ্লোমা’র ছাত্রী জেষ্ঠ্য চাকমা, মেডিকেল টেকনোলজি’র ছাত্র ইশতিয়াক হোসেন প্রমূখ।

সভায় ডিপ্লোমা শিক্ষাকে দৃঢ় ভিত্তিমূলে দাঁড় করানোর স্বীকৃতিস্বরূপ ১১ জন বিশিষ্ট পেশাজীবীকে সম্মাননা জানানো হয়।SIBL

বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও