শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং এলাকায়

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত  তিনজন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।SIBL

ওসি মো. এমরান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচংয়ের কালিকাপুর রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় যাত্রীবাহী

বাকি তিনজনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও