সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের মনছুরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
রাজু ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া আরিফুল ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, রাতে আরিফুল নগরের মনছুরাবাদে এক আত্মীয়ের বাসায় অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

