সোমবার, জুন ১৫, ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও এসএএমডি এর প্রধান মুহাম্মদ মিজানুল কবির, ইভিপি ও চট্টগ্রাম জোনাল প্রধান সৈয়দ মো. সোহেল এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সালেহ উদ্দীন কুতুবী। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ চলমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ, শ্রেণিকৃত ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও