শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বাবার অটোরিকশায় বাড়ি ফেরার সময় বাস চাপায় পথেই প্রাণ গেলো ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার জাফরগঞ্জ ইউপির ছগুরা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসেনপুর গ্রামের সিএনজিচালক জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)। এ ঘটনায় বাবা জাহাঙ্গীর আলমসহ আরো তিনজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম নিজেই সিএনজি অটোরিকশাটি চালিয়ে তার দুই সন্তানকে মাদ্রাসায় থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের ছগুরা এলাকার গেলে তার বিপরীতে দিক থেকে  আসা একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যান। গুরুতর আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সিএনজিচালক জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে চলাচল করা পাঁচটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয় হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার হয়েছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও