বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ট্রেনে কাটা পড়ে রামুতে  প্রাণ গেল  ২ বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা হলেন- বাইক আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের এএসআই বিপ্লব চন্দ্র দাস।

তিনি জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও