জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের প্রেক্ষিতেও দুর্যোগের ধরণ পরিবর্তিত হচ্ছে, ঘন ঘন বহুমাত্রিক দুর্যোগ সৃষ্টির পাশাপাশি এদেশের উপকূলীয় এবং পাহাড় অধ্যুষিত এলাকায় বসবাসরত মানুষ অতুলনীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। চট্টগ্রামের প্রভাবশালীদের ছত্রছায়ায় ভূমিদস্যুরা অনেকবেশী শক্তিশালী, প্রশাসন তাদের কর্তৃত্বমুক্ত করে পাহাড় রক্ষার করার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে পাহাড়ধস থেকে ঝুঁকিপূর্ণ জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে আনতেও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহায়তায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এইক্ষেত্রে সতর্কবার্তা কিংবা সঠিক ইনফরমেশনের জায়গা থেকে বড় ধরনের গ্যাপ ছিলো, মূলত এই গ্যাপ এর কারণেই অনেক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হতো। এতদিন ভারী বর্ষণে অনুমান নির্ভর হয়ে প্রশাসনকে কাজ করতে হতো। Early warning system gap identification কর্মশালাটি নিঃসন্দেহ চট্টগ্রামে পাহাড়ধসের আগাম সতর্কতা ব্যবস্থাকে শক্তিশালী করবে একইসাথে ভূমিধসের প্রভাব কমিয়ে আনতে সময়মত কার্যকর সতর্কতাব্যবস্থা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
আজ বুধবার (৬ নভেম্বর) নগরীর হোটেল রেডিসন ব্লু তে, ইপসা, জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং রাইমস বাস্তবায়িত GFFO- “Child centred anticipatory action for better preparedness of communities and local in Northern area in Bangladesh” প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এমন মন্তব্য করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অফ আর্কিটেক্ট চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, ইপসার পরিচালক ( সামাজিক উন্নয়ন) নাছিম বানু। এছাড়াও কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনছারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালক আবদুস ছোবহান, বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম উপপরিচালক দীন মনি শর্মা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, অধ্যাপক ডা. বাসনা মুহুরী ( শিশু বিশেষজ্ঞ) সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সহহারী কমিশনার (ভূমি) চান্দগাঁও জোন মো. ইউসুফ হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা, চসিক নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, উইমেন চেম্বার অফ চট্টগ্রাম এর পরিচালক মিসেস লুবনিনা, দৈনিক খবরের কাগজ চট্টগ্রাম এর ব্যুরোচীফ ইফতেখার উদ্দিন, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণি সম্পদ কর্তকর্তা ডা. সুপন কুমার নন্দী,পানি বিজ্ঞান শাখার উপ সহকারী প্রকৌশলী অসিম আকরাম, সহকারী আবহাওয়াবিদ, চট্টগ্রাম সুস্মিতা বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক কিশোয়ার জাহান, চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক সদস্য সচিব লিটন চৌধুরী, ব্রাইট বাংলাদেশ ফোরাম এর নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ( GFFO-এন্টিসিপেটরী এ্যাকশন) জাবেদ মিয়াদাঁদ, ম্যানেজার ( Echo hip- এন্টিসিপেটরী এ্যাকশন ) ফাতিমা মেহেরুন্নেছা তানিয়া প্রমুখ।
উল্লেখ্য, এ কর্মশালায় মাল্টি হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন সম্পর্কে ধারণা প্রদান, বাংলাদেশে বহুমুখী দুর্যোগের পূর্ব সতর্কীকরণব্যবস্থা সম্পর্কে আলোকপাত, বহুমূখী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রামের বর্তমান অবস্থা, বর্তমানে পূর্বাভাসভিত্তিক সতর্কতা ব্যবস্থায় যে সকল গ্যাপগুলো আছে সংশ্লিষ্ট হোল্ডারদের সাথে আলোচনা করে গ্যাপ সনাক্তকরণের পাশাপাশি সমাধানের কারণ চিহ্নিত করে জাতীয় পর্যায়ে মাল্টি হ্যাজার্ড প্রটোকল তৈরিতে সহায়তা করা। কর্মশালার শুরুতে বাংলাদেশে বহুমাত্রিক দুর্যোগের আগাম সতর্কীকরণব্যবস্থা, প্রভাবভিত্তিক পূর্বাভাস সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাইমস এর প্রজেক্ট কো- অর্ডিনেটর সামিয়া জাহান চৌধুরী। আলোচনাসভা পরিচালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম।

