বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
বিক্ষু্ব্ধ জনতার মহাসড়ক অবরোধ

রাস্তা দখল করে সেনাবাহিনী মার্কেট নির্মাণের চেষ্টা ভাটিয়ারীতে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের  সীতাকুণ্ডে এলজিইডির রাস্তা দখল করে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে স্হানীয়দের সাথে বাকবিতন্ডা বাধে বিএমএ কর্মরত সেনাবাহিনীর সাথে। এই ঘটনায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় জনসাধারণ  ।

মঙ্গলবার (৫অক্টোবর)  দুপুর  বারটার সময়  উপজেলার ভাটিয়ারীতে এই ঘটনা ঘটে ।

স্থানীয়রা সাংবাদিকদের অভিযোগ করে বলেন ,  মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটায়  ভাটিয়ারীর ত্রিশ হাজারের অধিক মানুষের চলাচলের  পথ  মাহতাববিবি  সড়ক দখল করে  মার্কেট নির্মাণের  জন্য বাঁশ গেড়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা । এতে স্থানীয় জনগণ বাধা দিতে এলে  একপর্যায়ে  সেনাসদস্যরা তাদেরকে মারতে  তেড়ে আসে । তারা একজনকে মারতে  থাকলে  সে দৌঁড়ে  একটি  দোকানের ভেতর আশ্রয় নেয়,   সেখানে  সেনাসদস্য  তার  উপর বন্দুক তাক করে রাখার  খবর পেয়ে এলাকার শতশত নারী-পুরুষ  ক্ষেপে গিয়ে  দুপুর বারোটায় দিকে  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।   বিক্ষুব্ধ জনতা ব্যস্ততম মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয় । এই সময়  দুর্ভোগে পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রীসাধারণ ।

আড়াই ঘণ্টা পর  দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লা আল মামুন ঘটনা স্থলে পৌঁছে এলাকার জনসাধারণকে বিষয়টি সুরাহার  আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে জনগণকে সরিয়ে দেন ।SIBL

এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, রাস্তা  নিয়ে এই ঘটনার  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করায়  স্হানীয়রা মহাসড়ক থেকে সরে যায় । এদিকে  আড়াই ঘন্টা পর  অবরোধ তুলে নিলেও  চালকরা উল্টো পথে যত্রতত্র যানবাহন ঢুকে দেয়ায় যানযট স্বাভাবিক হতে আরো এক ঘণ্টার বেশি সময় লেগে যায় ।

সর্বশেষ

এই বিভাগের আরও