বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সাবেক অতিরিক্ত সচিবের বাসায় মিলল ১১ আইফোনসহ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কোটি ২০ লাখ টাকাসহ বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি জব্দ করা হয়।

সোমবার ( ৩ নভেম্বর ) মধ্যরাতে উত্তরা ১১ সেক্টরের একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান এবং তার ছেলেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ বলেন, উত্তরা ১১ সেক্টর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাসায় যৌথবাহিনী ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলা ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা, ১০ লাখ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, ৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আমজাদ হোসেন খান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালের চাকরি থেকে অবসর নিয়েছেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদর। বাবা ও ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও