শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ইলিশ ধরতে গিয়ে ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চাঁদপুরে নিষেধাজ্ঞার শেষদিন রাতে জেলেদের সঙ্গে ইলিশ নিধনে নেমে নৌ পুলিশের অভিযানে ধরা পড়ছেন এক ব্যাংক কর্মকর্তা। এসময় আরও ১৩ জেলেকে আটক করে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) বিকালে সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, জেলেদের সঙ্গে আটক হওয়া আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের এজিএম। নৌকায় করে একদল জেলের সঙ্গে ইলিশ ধরতে নদীতে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। এসময় ৬ জেলের সঙ্গে ইলিশসহ হাতেনাতে আটক করা হয় তাকে।

নৌ পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি কুমিল্লা সদরে। চাঁদপুরে কৃষি ব্যাংক প্রধান শাখায় কর্মরত তিনি। ভুল স্বীকার করে আটক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, এমন কাজ করা আমার অন্যায় হয়েছে। এজন্য আমি অনুতপ্ত।SIBL

 

সর্বশেষ

এই বিভাগের আরও