বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে হবে

পলিথিনের ভয়াবহ প্রভাব থেকে মুক্তি পেতে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

পলিথিন থেকে মুক্তি পেতে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং ক্লিন বাংলাদেশ নামে একটি সংগঠন। পলিথিন ও পলিপ্রোপাইলিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণার প্রথম দিন শুক্রবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাজারে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় সংস্থার দুটির পক্ষ থেকে কাপড়ের ব্যাগ, টাপোটা কাপড়ের ব্যাগ, কাগজের টোংগা, পাটের ব্যাগ, চটের ব্যাগ, এবং বাঁশের তৈরি ঝুড়ির ব্যবহারে লোকজনকে উৎসাহিত করা হয়।

প্রচারণাকালে টিম লিডার ফযলে জাহিদ আলভী বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পলিথিনের ভয়াবহ প্রভাব থেকে মুক্তি পেতে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করতে হবে।’

ক্লিন বাংলাদেশ সংগঠন এর অন্যতম লিডার শওকত হোসেন জনি বলেন, ‘আজকের এ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে উৎসাহিত করেছি, যাতে তারা পলিথিনের বদলে টেকসই ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করেন।’SIBL

এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত সৌরভ উপস্থিত লোকজনদের পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও