বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে এস এম আল মামুনের সমর্থনে নাগরিক সমাবেশ বুধবার

- Advertisement -bsrm

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের সমর্থনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে (এল.কে.সিদ্দিকী স্কয়ার) অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে থাকবেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক  এ কে এম তফজল হক, চবির এইচআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক (রাসেল)। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।SIBL

সভায় সভাপতিত্ব করবেন সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান  বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম। সঞ্চলনায় থাকবেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন । অনুষ্ঠানে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও