বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

এন্ট্রিসিপেটোরী অ্যাকশন ফর ল্যাণ্ডস্লাইডবিষয়ক প্রকল্পকর্মীদের বুনিয়াদি প্রশিক্ষণ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক

সেভ দ্য চিলড্রেন, রাইমস, ইপসা এবং আশিকা বাস্তবায়িত “ECHO HIP- Anticipatory action for landslides causing Displacement for communities in Chattogram in Bangladesh ” প্রকল্পের উদ্যোগে  আজ (সোমবার, ২৮ অক্টোবর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় ৩ দিনব্যাপী ( ২৮-৩০ অক্টৈাবর ২০২৪) প্রকল্পকর্মীদের বুনিয়াদি প্রশিক্ষণ (Staff Foundation training)  ‘র উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন – ইপসা’র পরিচালক ( সামাজিক উন্নয়ন)  নাছিম বানু। অনলাইনে যুক্ত হয়ে সেভ দ্য চিলড্রেন’র কৌশলগত অবস্থান, প্রত্যাশিত কার্যক্রম ও ফলাফল সম্পর্কিত আলোকপাত করেন সেভ দ্য চিলড্রেন পরিচালক (হিউম্যানিটেরিয়ান) মো. মোস্তাক হোসাইন। এ প্রশিক্ষণে ECHO-HIP Anticipatory action for landslides প্রকল্প সম্পর্কিত ধারণা, বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো , বাংলাদেশের প্রেক্ষাপটে  আগাম প্রস্তুতি কর্মের বর্তমান অবস্থান ও প্রসঙ্গ বিশ্লেষণ, ট্রিগারভিত্তিক প্রান্তিক উন্নয়ন, মানবিক কর্মে প্রয়োগ এবং অনুশীলন, কমিউনিকেশন,  ব্র্যান্ডিং এণ্ড ভিজিবিলিটি, প্রকল্পের হস্তক্ষেপের জন্য কার্যকর  টুলকিট, সম্মতি সুরক্ষিত কার্যক্রম, পূর্ব সতর্কতামূলক প্রোটোকল, প্রভাবভিত্তিক পূর্বাভাস, কার্যকরী আগাম সতর্কীকরণ  ব্যবস্থা, ট্রিগার এবং থ্রেশহোল্ডের প্রক্রিয়া, পাহাড়ধস আগাম কর্ম জাতীয় প্রোটোকল ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা ও আলোচনায় অংশগ্রহণ করেছেন যথাক্রমে RIMES কান্ট্রি লিডার মো. রাইহানুন হক,  ক্লাইমেট সার্ভিস এক্সপার্ট আসিফ উদ্দিন নুর,  সেভ দ্য চিলড্রেন সিনিয়র ম্যানেজার সায়মন রহমান,  আশফাক জামান, আসাদুজ্জামান খাঁন,  জাকিয়া হক,  ফাতেমা মেহেরুন্নেছা তানি,  আজমল হোসেন,  টেকনিক্যাল স্পেশালিস্ট মোকাদ্দেসা কাদেরী,  ডেপুটি ম্যানেজার সিঁদুল একান্ত দে,  সেভ দ্য চিলড্রেন আবু তৈয়ব,  অনিন্দিতা ঘোষ প্রমুখ।

৩০ অক্টোবর প্রশিক্ষণ সমাপনী আলোচনায় অংশগ্রহণ করবেন সেভ দ্য চিলড্রেন পরিচালক ( প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটি) রিফাত বিন সাত্তার। প্রসঙ্গত প্রশিক্ষণটি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতার অগ্রগতি হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রকল্পটির প্রযুক্তিগত উদ্ভাবনভিত্তিক কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিশদভাবে জানতে ও বাস্তবায়ন করতে সাহায্য করবে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও