বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি: মানবতার পাশে দাঁড়িয়েছে শামসুল হক ফাউন্ডেশন

মো: তানজিম হোসাইন
- Advertisement -bsrm

চট্টগ্রামের সবজি বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। অসাধু সিন্ডিকেটের কারণে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে। এই সংকটময় সময়ে এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। চাঁন্দগাওয়ের বহদ্দার বাড়ি পুকুর পাড়ে তারা স্থাপন করেছে একটি অস্থায়ী সবজি বিক্রয় কেন্দ্র, যেখানে সবজি বিক্রি হচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে।

এখানে লাউ বিক্রি হচ্ছে কেজি ১৭ টাকায়, পেঁপে ২৫ টাকায়, বরবটি ৪৫ টাকায়, বেগুন ৫৫ টাকায়, শসা ২৫ টাকায় এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, “যতদিন বাজারের মূল্য সহনীয় পর্যায়ে আসবে না, ততদিন আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। আমাদের উদ্দেশ্য বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া।”

তিনি আরও জানান, “আমরা রেয়াজ উদ্দিন বাজার আড়ত থেকে সরাসরি সবজি সংগ্রহ করছি, কোনো লাভ ছাড়াই একই দামে বিক্রি করছি। অন্যান্য সংগঠনগুলোকেও অনুরোধ করছি, সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াক।”

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর লোকমান হাকিম জানান, আজ ৪ টন সবজি আনা হয়েছে-যা দ্বারা উপকৃত হবে অন্তত ১ হাজার পরিবার।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও