বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি উত্তরায়, দুই নারীসহ ৯ জন আটক

ঢাকা প্রতিনিধি
- Advertisement -bsrm

রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি করার সময় দুই নারীসহ নয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করার সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- সিনথিয়া কবির (২৫), খান মোহাম্মদ ওয়ালিদ (২৭), কাজী জুবায়েল (২২), রাইয়ান কবির অয়ন (২১), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪), শিহাব।

পুলিশ জানায়, একদল দুষ্কৃতিকারী  ছাত্র সমন্বয়কের পরিচয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত বেইজিং হোটেলে প্রবেশ করে। পুলিশের অনুমতি ছাড়াই তারা অবৈধভাবে হোটেলে তল্লাশি চালায়। এ সময় তারা হোটেলে অনৈতিক কাজ হয় বলে পাঁচ লাখ টাকা দাবি করেন। তারা হোটেলের রিসিভশনের ক্যাশ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদাবাজি করে।SIBL

পুলিশ আরও জানায়, যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন চাঁদাবাজ পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুষ্কৃতিকারীদের  কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে নগদ চাঁদাবাজির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানা যায়।

আসামিদের উত্তরা পশ্চিম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে যৌথ বাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও