বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ম্যাকাওকে ৭–০ গোলে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

হারলে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূলপর্বে খেলার আশা প্রায় শেষই হয়ে যাবে- এমন শর্তযুক্ত বাছাইয়ের ম্যাচে ম্যাকাওয়ের জালে গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এ জয়ের ফলে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাছাইয়ে ‘বি’ গ্রুপে অন্তত রানার্সআপ হওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। ৬ পয়েন্ট তাদের নামের পাশে, ৬ পয়েন্ট করে আছে আফগানিস্তান ও কম্বোডিয়ার নামের পাশেও, তবে এ দুদলের বাকি ২টি করে ম্যাচ, বাংলাদেশের এক। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়নরা যাবে মূলপর্বে, আবার ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ মূলপর্বের টিকিট পাবে।

কম্বোডিয়ায় গোলবন্যা বইয়ে দেয়ার ম্যাচে ৪ গোল করেছেন নুরুল হুদা ফয়সাল, জোড়া গোলের দেখা পেয়েছেন মানিক, একটি গোল রিফাতের।

গোলবন্যা বইয়ে দিলেও লিড নিতে বাংলাদেশকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিরতির ৫ মিনিট আগে ফয়সাল এগিয়ে নেন লাল সবুজের প্রতিনিধিদের। প্রথমার্ধে সেটাই ছিল একমাত্র গোল। দ্বিতীয়ার্ধে হয় মূল ঝড়।SIBL

৬৬ মিনিটে মানিক নিজের প্রথম গোল করেন। পরের দশ মিনিটে আরও তিন গোল আদায় করে নেয় তারা। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল, শেষ গোলটিও তার। ফলে বড় জয় পায় বাংলাদেশের কিশোররা।

সর্বশেষ

এই বিভাগের আরও