বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
চসিকের ভ্রাম্যমাণ আদালত

সাগরিকা রোডে ২শ’ অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর পাহাড়তলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাহাড়তলীস্থ সাগরিকা রোডের বিটাক মোড়ের অবৈধ বাজারসহ রাস্তার উভয়পার্শ্বের ফুটপাত ও নালার উপর থেকে প্রায় ২শ’ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও