চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজারে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় থাকা শাহজালাল রাবার অ্যান্ড সোলস নামের ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কারখানার দুই শ্রমিক ও এক দমকল কর্মী আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

