বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
এইচএসসি ফেল শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চারদিন পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আন্দোলন থেমেছে। বুধবার (২৩ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আসেনি। বোর্ড কর্মকর্তারা বলছেন, পুনঃনিরীক্ষণের আবেদনেই সব সমাধান। তাই পুনঃনিরীক্ষণের ফলাফল পর্যন্ত অপেক্ষা করাই ‘শ্রেয়’!

গত ১৭ অক্টোবর থেকে ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। গেটে তালা লাগিয়ে আন্দোলনের ফলে দুর্ভোগ পোহাচ্ছিলেন সেবাপ্রার্থীরা। ভেতরে প্রবেশ করলে বাইরে প্রবেশে বাধা, বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। এমনকি কর্মঘণ্টা শেষে কর্মস্থল ত্যাগ করতে পারছিলেন না বোর্ড কর্মকর্তা, কর্মচারীরা। এমন পরিস্থিতিতে স্থবিরতা নেমে আসে পুরো বোর্ডজুড়ে। সবশেষ, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে আন্দোলনরত শিক্ষার্থীরা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি। তবে তারা বাইরে আন্দোলন অব্যাহত রেখেছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব আমিরুল মোস্তফা বলেন, ‘আজকে এখন পর্যন্ত কেউ (আন্দোলনকারী) আসেনি। সকাল থেকে নির্বিঘ্নে বোর্ডের কাজকর্ম চলছে। ফলাফলে যদি কোনো অসামঞ্জস্য থেকে থাকে পুনঃনিরীক্ষণে বেরিয়ে আসবে।’

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও