বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে উদ্বোধন হলো ন্যায্য মূল্যের  কৃষকের সবজি বাজার

সীতাকুণ্ড প্রতিনিধি 
- Advertisement -bsrm

বাজারে সবজির দাম ঊর্ধ্বগতির ফলে স্বল্প আয়ের লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায়  সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বিক্রির উদ্দেশ্যে চালু করা হয়েছে ‘ কৃষকের বাজার’ । কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য এনে সরাসরি বিক্রি করতে পারবে এ বাজারে।  এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল দারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবেনা ক্রেতা-বিক্রেতার।

আজ বুধবাজ (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে  কৃষকের বাজার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  কে এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোছা. তাহমিনা আরজু।

আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসচিব মো,নজরুল ইসলাম, সিকিউর সিটির ম্যানেজার ,জামাত নেতা মো, আবুল হোসেন, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ইমরান হোসেনসহ অন্যান্য গণ্যমাণন্য ব্যক্তিবর্গ।SIBL

কৃষকের বাজার উদ্বোধনের পর পরই মূহুর্তের মধ্যে বাজারের সবজি সব বিক্রী হয়ে যায়।

কৃষকের বাজারে সবজির দাম নির্ধারণ করা হয়েছে -বরবটি ৫৫ টাকা,ঝিঙ্গা ৫৫ টাকা, ঢেঁড়শ ৫৫ টাকা,লাউ বড় সাইজ ৫৫ টাকা,একটু ছোট সাইজ ৫০ টাটা,ধুন্দল ৫৫ টাকা,মিষ্টি কুমড়া প্রতি পিচ ৮০ টাকা ( দুই থেকে তিন কেজি,) লাল শাক ২০ টাকা,কাকরোল ৭০ টাকা, ডিম  ১ডজন ১৪০ টাকা প্রতিদিন কিনতে পারবেন। তবে কেউ অধিক সবজি কিনতে পারবেন না, প্র তি সবজি এক কেজি এবং ডিম সর্বোচ্চ একডজন কিনতে পারবেন।

ইউএনও কেএম রফিকুল ইসলাম বলেন,‘সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে সীতাকুণ্ডের ব্যস্ততম এলাকা পৌরসভা কার্যালয় ভবনের সামনে ‘কৃষক বাজার’’ চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।’

তিনি বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। যেমন ধরেন প্রতি কেজি শসার বর্তমান বাজার মূল্য ৫০ টাকা অথচ কৃষকদের কাছ থেকে পাইকাররা ২৫ টাকা করে প্রতি কেজি শসা কিনে নেন। এতে এক দিকে যেমন কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, একই সাথে ক্রেতারাও ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারছে না। আমরা শশা প্রতি কেজির মূল্য নির্ধারণ করেছি ৩৫ টাকা। যে টাকাটা সরাসরি কৃষক পাবে।

তিনি আরো বলেন, ‘এভাবে প্রতিটি পণ্যের মূল্য আমরা এমনভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হবে ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারবেন।’

সীতাকুণ্ড পৌরসভা কার্যালয় সম্মুখে ন্যায্য মূল্যে  ‘কৃষকের বাজার’ উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও