বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
চসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বাজার মনিটরিং ও এডিস মশা প্রতিরোধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর পাহাড়তলী থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালত হয়। এ সময় অলংকার মোড়স্থ আবদুল আলী হাট কাঁচা বাজার মনিটরিং কালে বিভিন্ন দ্রব্যের মূল্যে যাছাই করা হয় এবং প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য দোকান মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে ফুটপাতে দোকানের শেড নির্মাণ করে মালামাল রেখে জনসাধারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১২ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকায় বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও ছাদবাগান পরিদর্শন করা হয়। এই সময় ২টি নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ ভবন মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মশার ঔষধ স্প্রে করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য জনসাধারনের মাঝে লিফটেড বিতরণ করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

SIBL

 

সর্বশেষ

এই বিভাগের আরও