বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

কুতুবদিয়ায় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

কক্সবাজারের কুতুবদিয়ায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোর রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার ইমাম মাহাদীর নেতৃত্বে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকায় নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ০১টি একনলা বন্দুক, ০১টি পিস্তল, ০৭ রাউন্ড তাজা গোলা এবং ০৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে, এসব অস্ত্র ও গোলাবারুদসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও